মুন্সীগঞ্জে বর এল হেলিকপ্টারে চড়ে
এ সময় শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর।
শুক্রবার বিকাল ৪টার দিকে বর বহনকারী হেলিক্প্টারটি উপজেলার বালিগাঁও হাজী আমজাদ আলী কলেজ মাঠে এসে নামে। এ সময় শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।
বর উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম শেখের কোরিয়া প্রবাসী ছেলে রিদয় হাসান। কনে বালিগাঁও গ্রামের ব্যবসায়ী মাহবুব আলম রিপনের মেয়ে মরিয়ম বিনতে রিমি।
বালিগাঁও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লা জানান, বিয়ের সব অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিকাল সাড়ে ৫টায় ফিরে যায় বর।
এ সময় বর-কনেকে বিদায় দিতে এলাকার শতশত মানুষ জড়ো হয় কলেজ মাঠে।
