২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাসের নিচে ইজিবাইক, নিহত বেড়ে সাত

পাঁচজন ঘটনাস্থলে এবং হাসপাতালে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরে বাসের নিচে ইজিবাইক, নিহত বেড়ে সাত
মাদারীপুরের ঘটকচরে বাস ও ব‌্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 07:14 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মাদারীপুরের সদর উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে সাতজনের প্রাণ গেছে। আহত হ‌য়ে‌ছেন আরো অন্তত ১০ জন।

মস্তফাপুর হাইও‌য়ে থানার ওসি মামুন আল র‌শিদ জা‌নান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই মহাসড়‌কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার প‌র পুলিশ ও সেনাবা‌হিনীর চেষ্টায় প‌রি‌স্থি‌তি আবার স্বাভা‌বিক হয়।

‘সার্বিক পরিবহনের’ একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানিয়েছেন।

নিহতদের মধ্যে বাসের এক কর্মী ও ইজিবাইকের ছয় যাত্রীসহ রয়েছেন বলে জানা গেছে।  

নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬) ও গোপালগ‌ঞ্জের কোটালীপাড়ার জয়ন্ত বিশ্বা‌সের স্ত্রী কামনা বিশ্বাস (৪০)।

খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা নিহতদের লাশ ও আহত যাত্রী‌দের উদ্ধার ক‌রে জেলা সদর হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

ওসি মামুন আল র‌শিদ বলেন, “ঢাকা থে‌কে মাদারীপু‌রগামী ‘সা‌র্বিক পরিবহ‌নের’ এক‌টি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় আস‌লে বিপরীত দিকে থে‌কে আসা এক‌টি ইজিবাইককে পাশ কাটাতে যায়।

“এ সময় বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এ সময় ইজিবাইক‌টি বা‌সের নি‌চে চাপা প‌ড়ে।”

তিনি বলেন, “বা‌সের এক কর্মী ও ইজিবাইকে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। প‌রে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতা‌লে আরও দুজ‌ন ইজিবাইক যাত্রীর মৃত‌্যু হয়।”