১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

অঞ্জনা বাবার বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের নাগরপুর থানা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:26 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার বারাপুষা গ্রামের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান। 

নিহত ৪৩ বছর বয়সী অঞ্জনা বেগম উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী অঞ্জনা বাবার বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি জসিম উদ্দিন জানান, সুরতহাল রিপোর্টে মরদেহটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।