১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুরাদনগরে ‘ধর্ষণ’: চারজনের রিমান্ড আবেদন, ফজর হাসপাতালে

তদন্ত কর্মকর্তা বলেন, “তবে এখনও আদালত থেকে কোনো আদেশ পাইনি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ ও ভিডিও ছাড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চারজনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

সোমবার দুপুরে বিচারিক হাকিম মুরাদনগর আমলি আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান।

তিনি বলেন, “তবে এখনও আদালত থেকে কোনো আদেশ পাইনি।”

অপরদিকে ধর্ষণ মামলার আসামি ফজর আলী এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি বলে জানান এসআই। 

রোববার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ধর্ষণের শিকার নারীর আপত্তিকর ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আমরা পর্যালোচনা করি। এরপর অভিযান চালিয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি।”

আরও পড়ুন:

'বিচারহীনতার কারণে আজ নারী কোথাও নিরাপদ নন

ফজর দরজা ভেঙে 'ধর্ষণ' করে, পরে ভিডিও করে তার ভাই: ভুক্তভোগী নারী

মুরাদনগরের ঘটনায় 'আওয়ামী নোংরা কৌশলের' পুনরাবৃত্তি দেখছেন ফখরুল

মুরাদনগরের ঘটনার বিচার হবে 'সর্বোচ্চ গুরুত্ব' দিয়ে: আইন উপদেষ্টা

'দরজা ভেঙে নারীকে ধর্ষণ, ভিডিও সভ্য সমাজে হতে পারে না'

মুরাদনগরে নারী 'ধর্ষণ': ভিডিও ধারণকারী চার যুবক কারাগারে

মুরাদনগরে নারী 'ধর্ষণ': ভিডিও ধারণকারী চার যুবক কারাগারে

মুরাদনগরে ধর্ষণ: শিল্পীদের প্রতিবাদ

মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা