২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিড়িতে সুখ টান দিয়ে’ দাঁড়িপাল্লায় ভোট চাওয়া সেই প্রার্থীকে শোকজ

ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক এক উঠান বৈঠকে এ কথা বলে আলোচনায় আসেন।

‘বিড়িতে সুখ টান দিয়ে’ দাঁড়িপাল্লায় ভোট চাওয়া সেই প্রার্থীকে শোকজ
ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

‘বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বলা ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিস-শোকজ দেওয়া হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক রেজওয়ানা আফরিন এ শোকজ প্রদান করেন।

নোটিসে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই প্রচার চালানোর বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের শামিল।

কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ফয়জুল হক জনসমক্ষে একটি বক্তব্য দেন; যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বিবেচিত হয়।

ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক), ১৬(ঙ) এবং ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, তা ১২ জানুয়ারি সশরীরে জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ফয়জুল হক বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে নোটিসের জবাব দেব।”

'বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিত