২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে ছেড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 11:43 AM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন। 

এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

তখন চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চার ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

নাসির বলেন, ভোর রাত ৪টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

কুয়াশার তীব্রতা কমে যাওয়ার পর আটকে থাকা ফেরিগুলো গন্তব্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।