ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ
মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি।
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সোমবার ভোর ৬টা থেকে এ নৌরুটে ফেরি বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন আইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
কুয়াশার কারণে মাঝ নদীতে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি আটকা পড়েছে।
নাসির বলেন, “ভোর রাত ৪টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
“আর মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হবে।”
