২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘মসজিদের চাঁদা তোলা’ নিয়ে সংঘর্ষ, নিহত ১

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জে ‘মসজিদের চাঁদা তোলা’ নিয়ে সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জের বেলকুচি থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নির্মাণাধীন ‘মসজিদের নামে চাঁদা তোলা’ নিয়ে দুইপক্ষের মধ্যে  সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান। 

নিহত আজাহার আলী (৫০) ওই উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামের বাসিন্দা। 

ওসি জাকেরিয়া বলেন, “ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। গ্রামবাসীর কাছ থেকে মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে গ্রামের আলাউদ্দিনের লোকজন ও কারিমুলের লোকজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। 

“এরই জেরে শনিবার ইফতারের আগে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হন।”

তিনি আরও বলেন, আহতদের মধ্যে কৃষক আজাহার আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রোববার সকালে তিনি মারা যান। 

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে; এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।