মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা
সারাদেশে রোববার কুমারী পূজার মাধ্যমে হয়েছে মহাঅষ্টমী। অষ্টমীর সকালে মণ্ডপে মণ্ডপে শুরু হয় কুমারী পূজা। পুরোহিতদের মতে, কুমারী পূজা হল, জীবন্ত দুর্গা পূজা। সব নারীরাই ভগবতি দুর্গার এক একটি অংশ। কুমারী পূজার মূল উদ্দেশ্য মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনা।
