ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
“মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার কেওয়াটখালী সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহতের তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন জানান, “মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
তিনি বলেন, “এর আগে গত ১২ জুন রাত সোয়া ৮টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার শরীরেও আঘাতের চিহ্ন ছিল।”
