১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় অবৈধ মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জব্দ করা ডিজেল সরকারি দামে বিক্রি করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 05:39 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

ওই এলাকার লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম অনুমোদন ছাড়াই খোলা বাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। সম্প্রতি জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ করে তেল মজুত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, অভিযানের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ডিজেল বৃহস্পতিবার সকাল থেকে সরকারি দামে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে যারা অবৈধভাবে তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।