২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

টঙ্গী পূর্ব থানার মাদক মামলায় গ্রেপ্তার হন রতন মিয়া।

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 05:28 PM

Updated : 07 Oct 2023, 05:28 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

মৃত রতন মিয়া (৪৫) গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার বাসিন্দা।

সিনিয়র জেল সুপার আমিরুল বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করলে রতনকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়।

“কিন্তু অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা করেন।”

তিনি আরও বলেন, তিনি টঙ্গী পূর্ব থানার এক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুর জেলা কারাগারে ছিলেন। পরে আদালতের নির্দেশে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারাবিধি শেষে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।