১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানসিক ভারসাম্যহীন কিশোরের পরিবারকে খুঁজছে কুড়িগ্রামের পুলিশ

উদ্ধার করা কিশোর কথা বলতে না পারায় তার নাম-পরিচয় জানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মানসিক ভারসাম্যহীন কিশোরের পরিবারকে খুঁজছে কুড়িগ্রামের পুলিশ

কুড়িগ্রাম সদর থানা হেফাজতে ভারসাম্যহীন কিশোর

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 04:51 PM

Updated : 19 Mar 2023, 11:11 PM

কুড়িগ্রাম সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে উদ্ধার করা হয়েছে; তবে কথা বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। 

শনিবার দুপুরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন সদর থানা ওসি খান মোহাম্মদ শাহারিয়ার।

ওসি জানান, মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন ওই কিশোরকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখে অনেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। 

আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোর কথা বলতে না পারায় তার নাম-পরিচয় জানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

কিশোরকে কেউ চিনলে কিংবা তার পরিবারের খোঁজ পেলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি খান মোহাম্মদ শাহারিয়ার।