লক্ষ্মীপুরের বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রীর মৃত্যু
ইউসুফ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত বৈদ্যুতিক মিস্ত্রী।
লক্ষ্মীপুরের কমলনগরে ধান ক্ষেতের পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফজলে এলাহী শামীম।
নিহত মো. ইউসুফ (৪০) ওই এলাকার মোহাব্বত আলী চেরাং বাড়ির সায়েদুল হকের ছেলে।
ইউসুফ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত বৈদ্যুতিক মিস্ত্রী। ফজুমিয়ারহাট বাজারে তার বৈদ্যুতিক মালমালের দোকান রয়েছে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি ক্ষেতে ধানের চারা রোপন করার জন্য পানির পাম্প বসান ইউসুফ। সকালে ওই পাম্পের ক্যাবল সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলার করইতোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
