২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ধাক্কায় বাল্কহেড ডুবি, শ্রমিক নিখোঁজ

যমুনা নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা দিয়ে ডুবে যায়।

বঙ্গবন্ধু সেতুতে ধাক্কায় বাল্কহেড ডুবি, শ্রমিক নিখোঁজ

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 08:55 PM

Updated : 11 Sep 2022, 08:55 PM

বঙ্গবন্ধু সেতুর পিলারে ধাক্কা লেগে বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে যমুনা নদীতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার দুপুরে সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।

নিখোঁজ শ্রমিক আবুল শিকদার মানিকগঞ্জের গ্রাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে।

ওসি বলেন, বাল্কহেডটি সিরাজগঞ্জ সদরের বালুমহাল থেকে বালু বোঝাই দিকে মানিকগঞ্জে যাচ্ছিল। নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে ডুবে যায়।

“ওই নৌযানে থাকা অপর তিন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও একজন শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছেন।”

বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করা হলেও তারা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন বা নদীতে উদ্ধার অভিযানে কোনো উদ্যোগ নেয়নি বলে তিনি জানান।