২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 02:31 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে অঘ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। 

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের ঘটনা ঘটে বলে জানান ৮ এপিবিএন অধিনায়ক মো. আমির জাফর।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। এপিবিএন তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি তথ্য দিয়ে এপিবিএন অধিনায়ক বলেন, কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। 

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। 

এর আগে ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয় তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।