২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

গত ৬ জুন অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

কুড়িগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 08:32 PM

Updated : 29 Jul 2023, 08:32 PM

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় কিশোরী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে এ তথ্য জানান ঢুষমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তার বিশু আলম (২৩) ওই উপজেলার কিত্তনটারী এলাকার বাসিন্দা।   

মামলার বরাত দিয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “গত ৬ জুন বিকালে উপজেলার অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বিশু ও তার কয়েকজন সহযোগী।”

পরে ওই কিশোরীর পরিবার বিশুকে প্রধান আসামি করে থানায় মামলা করেন।

ওসি বলেন, “এর আগে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বিশু পলাতক ছিলেন।

“শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশুকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।”

এরপর শনিবার মুখ্য বিচারিক হামিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।