২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ফাঁসির আসামি গ্রেপ্তার

আসামি জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ফাঁসির আসামি গ্রেপ্তার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নবী হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 11:12 PM

Updated : 28 Oct 2022, 11:12 PM

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার রায়ের একদিন পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়। 

গ্রেপ্তার নবী হোসেন (৩৭) ওই এলাকার জায়েদ আলীর ছেলে। 

গত বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১ জানুয়ারি ভোরে সোনারগাঁও উপজেলার সাদিপুর এলাকায় নিজের ঘর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে প্রতিবেশী নবী হোসেনের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর মা। একই বছরের ২৮ মার্চ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গত বৃহস্পতিবার মামলার একমাত্র আসামি নবী হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 

জামিনে ছাড়া পাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

র‌্যাব-১১ এর গণমাধ্যম কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, নবী হোসেন দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন:

পুরনো খবর:

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রতিবেশীর মৃত্যুদণ্ড