২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রতিবেশীর মৃত্যুদণ্ড

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রতিবেশীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 06:57 PM

Updated : 27 Oct 2022, 07:16 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে নিহতের প্রতিবেশী এক যুবকের মৃত্যুদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।

সাজাপ্রাপ্ত মো. নবী হোসেন (বর্তমান বয়স ৩৭) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। ওই সময় তিনি সোনারগাঁওয়ের সাদিপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।

মামলার নথির বরাতে পিপি রকিবউদ্দিন জানান, ২০১০ সালের ১ জানুয়ারি ভোরে সাদিপুর এলাকায় নিজের ঘর থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে প্রতিবেশী নবী হোসেনের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর মা। একই বছরের ২৮ মার্চ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি রকিবউদ্দিন জানান, মামলার বাদী, তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন। আসামি জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক আছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহতের মা দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান।