২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বায়োপ্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

দূর্গাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 08:18 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুগ্ধ কারখানার বায়োপ্ল্যান্ট পরিষ্কার করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। 

শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান। 

দগ্ধ শ্রমিক মোমিন (৩৫) ও লাল চাঁদকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিষ্কারের জন্য দুইজন শ্রমিক প্ল্যান্টের ভিতরে নামেন। ওই সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে এবং ঢাকায় পাঠায়। শ্রমিকদের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।  

এ বিষয়ে কারখানার মালিক রূপ কুমার ঘোষ বলেন, “শ্রমিকরা পাম্প মেশিন দিয়ে বায়োপ্ল্যান্ট পরিষ্কার করতে ভিতরে নেমেছিল। ওই সময় একজন শ্রমিক ভিতরে সিগারেট জ্বালানোর কারণে আগুন ধরে যায়। দ্রুত তাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।