২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু

রাতে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান ডেপুটি জেলার।

সিরাজগঞ্জ কারাগারের কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 06:42 PM

Updated : 04 Nov 2022, 06:42 PM

সিরাজগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের ডেপুটি জেলার জসিম উদ্দিন জানান।

নিহত ইদিল হোসেন (৫৫) সিরাজগঞ্জ শহরের চর মালশাপাড়ার প্রয়াত কেরামত আলীর ছেলে।

ডেপুটি জেলার জসিম উদ্দিন জানান, ইদিল মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কারা কর্মকর্তা জানান।