জাবির 'এ' ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ
এই ইউনিটে ৪৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন প্রায় ২৮ হাজার শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন প্রায় ২৮ হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, “এই ইউনিটে নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬১ হাজার ৮৬৪ জন। পরীক্ষা দিয়েছে প্রায় ৪৫ হাজার।
“পরীক্ষায় ৭৩ দশমিক ২ শতাংশ উপস্থিত ছিল। পাস করেছে প্রায় ২৮ হাজার। সে হিসেবে পাসের হার ৬২ দশমিক ২২ শতাংশ।”
ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে হবে- https://juniv-admission.org/ju-admission-result এই ঠিকানায়।
মঙ্গলবার ৬ শিফটে ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
