২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

ঘটনার সময় দুর্বৃত্তরা বেশ কিছু মাছ লুট করে নিয়ে যায় বলেও জানান ওসি।

কক্সবাজারে গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত
কক্সবাজারের মহেশখালী থানা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 11:29 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।

নিহত মনির আহমদ (৫৫) ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চিংড়ি ঘেরটির দেখভালের দায়িত্বের পাশাপাশি ঘেরের মালিকানার অংশীদারও ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি হামিদ বলেন, শনিবার রাতে কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ঘেরে হামলা চালায়। তাদের গুলিতে গুরুতর আহত হন মনির আহমেদ। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সময় দুর্বৃত্তরা বেশ কিছু মাছ লুট করে নিয়ে যায় বলেও জানান ওসি।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।