১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় থেকে ৩৩ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বিজিবি জানায়, একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

পঞ্চগড় থেকে ৩৩ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বিজিবি জানায়, পঞ্চগড়ের বড়শশী সীমান্ত এলাকার বলরামপুর গ্রাম থেকে মূর্তি ও পাথর উদ্ধার হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 08:44 PM

Updated : 09 Apr 2023, 08:44 PM

পঞ্চগড় থেকে ৩৩ লক্ষাধিক টাকা মূল্যের কষ্টি পাথর কয়েকটি মূর্তি উদ্ধার করেছে ৫৬বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের বড়শশী সীমান্ত এলাকার বলরামপুর গ্রাম থেকে মূর্তি ও পাথরগুলো উদ্ধার হয়।

আসাদুজ্জামান হাকিম জানান, ৭৭৪/২ সীমান্ত পিলার থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি, একটি বুদ্ধ মূর্তি, বড়-মাঝারি ও ছোট আকারের তিন কষ্টি পাথর উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির ওজন ১২ কেজি ৬৫০ গ্রাম, দৈর্ঘ ২২ ও প্রস্থ ১১ ইঞ্চি।

অপরদিকে, নয় কেজি ৭০০ গ্রাম ওজনের বুদ্ধ মূর্তিটির দৈর্ঘ ২০ ও প্রস্থ ১০ ইঞ্চি। এ ছাড়া উদ্ধার হওয়া তিনটি ভিন্ন আকারের কষ্টি পাথরের ওজন ২২ কেজি ১১৫ গ্রাম।

এসবের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা বলে জানায় বিজিবি।