Published : 28 Mar 2026, 12:53 AM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘অবৈধভাবে’ মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
এসব তেল অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাতে কেন্দুয়ার রামপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসয়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ বলেন, ওই ব্যবসায়ী হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি লাইসেন্স ছাড়াই খুচরা পেট্রোল ও অকটেন বিক্রি করেন। জ্বালানি তেল সংকটের মধ্যে ব্যবসায়ী এনাযেতুর রহমান অবৈধভাবে তা মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।
জব্দ করা পেট্রোল শনিবার রামপুর বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রির জন্য কেন্দুয়া থানার ওসিকে নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, কাউকে অবৈধভাবে তেল মজুদ কিংবা বাড়তি দামে বিক্রির সুযোগ দেওয়া হবে না।
আরো পড়ুন
জ্বালানি তেলের অবৈধ মজুদদারি: তথ্যদাতাদের পুরস্কারের ঘোষণা আসছে