২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার মণ্ডপে মানবসেবা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামে নিজ বাড়িতে চিকিৎসক দম্পতি এক ব্যতিক্রমী দুর্গা পূজার আয়োজন করেছেন। যেখানে থাকবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। এ মণ্ডপে ৪০১টি মূর্তি ও প্রতিমার মাধ্যমে মহাভারত, রামায়ণ ও বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্যপট দেখানো হবে। এ ছাড়া মণ্ডপে চলাচলে অক্ষম ভক্তদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা, মানবতার দেওয়াল, মুক্তিযুদ্ধ ও ব্রেস্টফিডিং কর্নার করা হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এলাকার সবাই এ উৎসবে শামিল হন।

সাইদ মেমন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 09:07 PM

Updated : 19 Oct 2023, 09:07 PM

Image

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

Image

মণ্ডপের পাশে প্রতিমার মাধ্যমে লোক সংস্কৃতি কর্নার বানানো হয়েছে।

Image

মূর্তি ও প্রতিমার মাধ্যমে মহাভারত, রামায়ণ ও বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্যপট তৈরি করা হয়েছে।

Image

মণ্ডপে শঙ্খধ্বনি দিচ্ছেন একজন ভক্ত।

Image

মৃত্যু ও ন্যায়বিচারের দেবতা ধর্মরাজ।

Image

পূজার সব প্রস্তুতি শেষ।

Image

মহাকাব্য রামায়ণের চরিত্র শ্রী লক্ষণের শক্তি সেল মন্দির তৈরি করা হয়েছে।

Image

শ্রীশ্রী কৃষ্ণ ও বলরাম মন্দির। 

Image

মণ্ডপের পাশে মুক্তিযুদ্ধ কর্নার তৈরি করা হয়েছে।