পূজার ছুটি শেষে ঢাকায় ফেরা
পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন অবকাশ কাটানোর সুযোগ পেয়েছিলেন সরকারি চাকুরেরা। রোববার কর্মস্থলে যোগ দিতে হবে, তার আগের দিন ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। শনিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনসহ ঢাকার প্রধান প্রবেশমুখ ও বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
