১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ মশার কয়েল উৎপাদন, কারখানাকে জরিমানা

অভিযানে দেখা যায় কারখানাটি সিএম লাইসেন্স ছাড়াই কয়েল উৎপাদন করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করছে।

ফেনীতে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ মশার কয়েল উৎপাদন, কারখানাকে জরিমানা

ফেনীতে অবৈধভাবে মশার কয়েল তৈরি ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 07:57 PM

Updated : 17 Aug 2023, 07:57 PM

ফেনীর দাগনভূঞায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ উপায়ে মশার কয়েল উৎপাদন ও বাজারজাতের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানান বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালসে অভিযান চালায়। অভিযানে দেখা যায় কারখানাটি সিএম লাইসেন্স ছাড়াই কয়েল উৎপাদন করছে। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানিয়েছে বিএসটিআই।