১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন যানের সংঘর্ষে আহত ১০

দুর্ঘটনার পর পুলিশ তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 12:24 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরখোলা এলাকায় ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন।

শিবচর হাইওয়ে থানা থেকে জানানো হয়, খুলনা থেকে ঢাকাগামী ‘টুংগীপাড়া এক্সপ্রেসের’ একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘন কুয়াশার মধ্যে সামনে থাকা ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ কোম্পানির কভার্ড ভ্যানে ধাক্কা দেয়।

এ সময় পেছন থেকে একটি মিনি ট্রাক এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিতে ধাক্কা মারে। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়ি তিনটি সড়ক থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন। পরে গাড়িগুলো থানায় নেওয়া হয়।