২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আবদুল্লাহ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের এই প্রার্থী এক পদযাত্রায় এ কথা বলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 08:29 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

চুরি-দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের বলে মন্তব্য করেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের এই প্রার্থী বলেন, “আমাদের নির্বাচন দুর্নীতি বন্ধ করার নির্বাচন। চাঁদাবাজ বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদে বাইরে পাঠানোর নির্বাচন।”

রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না- এই নিময়টা চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমরা সেটা দেওয়ার আহ্বান জানাই।”