১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দায়িত্বে অবহেলা: কালকিনি এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষককে অব্যাহতি

“বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্তে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন।

তিনি বলেন, “মঙ্গলবার চলতি বছরের এসএসসি পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে।

“বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্তে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। পরে চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।”

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।