Published : 15 Oct 2023, 12:01 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মায় নৌকা ডুবে এক কৃষক নিখোঁজ হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রয়েন আহম্মেদ।
নিখোঁজ কুদ্দুস মণ্ডল (৫০) ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রয়েন আহম্মেদ বলেন, সকালে কুদ্দুস মণ্ডলসহ পাঁচজন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিলেন। এরপর নৌকাটি মাঝ নদীতে গেলে হঠাৎ ডুবে যায়।
তিনি আরও বলেন, এ সময় চারজন সাঁতরে পাড়ে আসলেও কুদ্দুস মণ্ডল ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযানে আসে। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি আসেন।
ডুবুরি দল উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: