১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা উঠল

তবে বিরূপ আবহাওয়ার বিষয়টি নজরে রাখতে বলেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 06:30 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

সাজেকসহ জনপ্রিয় সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসক নাজশা আশরাফী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিরূপ আবহাওয়া, জলাবদ্ধতা, পাহাড়ধসের মত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ৭ জুলাই রাঙামাটির সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।  

আট দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

তবে চলতি মৌসুমে বিরূপ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে পর্যটক ও যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।  

একই সঙ্গে জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।