২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদ্রাসার হেফজখানার আবাসিক বিভাগের এক ছাত্রকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 06:41 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বুধবার মধ্যরাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মঈনুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আব্দুল জলিলকে (২১) গ্রেপ্তার করা হয় বলে দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।  

আব্দুল জলিল খাগড়াছড়ির গুইমারা উপজেলার বটগাছতলার ইসলামপুর গ্রামের আবু ছায়েদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মঈনুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে বিভিন্ন ধর্মীয় কথা ও শ্রেণিকক্ষে মারধরের ভয় দেখিয়ে ওই শিক্ষক ‘নিয়মিত ধর্ষণ’ করতেন। সম্প্রতি বিষয়টি শিশুটি তার পরিবারকে জানায়। বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।

আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলে ওসি মো. হাসান ইমাম জানান।