২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হোটেল ব্যবসায়ী হত্যা, আটক ২

কুষ্টিয়ায় এক হোটেল ব্যবসায়ীকে বিরোধের জেরে ইটের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 03:35 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

শহরতলীর চালের বর্ডার এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান। 

মৃত লিয়াকত মণ্ডল (৬৪) ওই এলাকার বাসিন্দা ছিলেন। সেখানেই একটি খাবারের হোটেল চালাতেন তিনি। তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ছেলে ইমরান মণ্ডল জানান, স্থানীয় সবুজ ও মুন্নাসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাবার বুকে ইট দিয়ে আঘাত করে। এ সময় বাবা অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, “বাবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা ওসির।

তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।