২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর খাল থেকে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:56 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

বুধবার দুপুরে কাশিনাথপুর বড়াট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সেচ খালে লাশটি পাওয়া যায় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান।

নিহত রাজা প্রামানিক (৫০) সাঁথিয়া উপজেলা শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে। মাসুদ আলম জানান, কাশিনাথপুর বড়াটগ্রামের বেঙ্গল মিটের সামনের মহাসড়কের পাশে ক্যানেলে মাঝ বয়সী এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানায়, নিহত রাজা একটি হত্যা মামলার আসামি; তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যাটি হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।