গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে আরও ৬১৯ পরিবার
গোপালগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আরও ৬১৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।
আশ্রয়ণ প্রকল্প ২-এর তৃতীয় ধাপে দ্বিতীয় পর্যায়ে এসব ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত হয়ে গেছে বলে গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিসি সাংবাদিকদের বলেন, এ পর্যায়ে সদর উপজেলায় ১৬২টি, মুকসুদপুরে ৩০৭টি, কাশিয়ানীতে ১০০টি, টুঙ্গিপাড়ায় ৩০টি ও কোটালীপাড়া উপজেলায় ২০টি ঘর প্রস্তুত করা হয়েছে।
ডিসি বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণার পর জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সদস্যদের হাতে জমি ও ঘরের মালিকানা হস্তান্তর করা হবে।
ডিসি জানান, গোপালগঞ্জের পাঁচ উপজেলায় তিন হাজার ৬৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ৮৫৬টি, দ্বিতীয় পর্যায়ে এক হাজার ১৫৭টিসহ এখন পর্যন্ত মোট দুই হাজার ৪৪৩টি ঘর পরিবারকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৬১৯টি পরিবারকে ঘর দেওয়া হবে।
দুই শতাংশ জমির ওপর নির্মিত প্রতিটি ঘরে রয়েছে দুটি করে সেমিপাকা কক্ষ।
আরো পড়ুন
