২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল স্বভাবিক

গাজীপুরের টঙ্গী রেল স্টেশনে একটি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 08:12 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান।

আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটি ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় এর মাঝখানের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়।

“এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।”

বিষযটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিকাল ৫টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।