২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 05:59 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

রোববার সকালে এ ঘটনা ঘটে বলে শিশুটির বড় চাচা মো. ফারুক হাওলাদার জানান।

তিন বছরের শিশুটির নাম রজামনি। সে ওই গ্রামের মো. রবিন হাওলাদারের মেয়ে।

মো. ফারুক হাওলাদার জানান, রজামনি মায়ের সঙ্গে একই গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির উঠানে সে একা খেলাধুলা করছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুর পড়ে যায় সে।