২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

সিলেট সদর উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 03:50 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

শনিবার গভীর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে বলে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান।

নিহতরা হলেন- পুরান কালারুকা গ্রামের সিরাজ উদ্দিন (৫৫) এবং নওশাদ আলী (৪৫)।

ওসি জানান, হতাহতরা রাতের আঁধারে হাওরে মাছ ধরতে যান। এ সময় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে সিরাজ ও নওশাদ ঘটনাস্থলেই মারা যান।

আহত হন একই গ্রামের ফজর আলী (৬৬) এবং নজরুল ইসলাম নজই (৪২)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মরদেহ আইনি প্রক্রিয়া মেনে বিনা ময়নাতদন্তে স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।