লজ্জাবতী বানর দুটি ফিরে গেল বনে
মৌলভীবাজারের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে দুটি লজ্জাবতী বানর।
জানকীছড়ায় বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে সেবায় সুস্থ হয়ে ওঠা এ দুটি বানরকে রোববার সকালে বনে ছেড়ে দেওয়া হয়।
এ সময় তিনি জানান, বানর দুটির একটি শ্রীমঙ্গলের জেরিন চা বাগান থেকে এবং অন্যটি জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল।
বিভাগীয় বন কর্মকর্তা জানান, বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন করা হলেও এখানে কোনো অ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক নেই। এই অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা-যত্ন করা হয়েছে। পরে ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করা হয়েছে।
