২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 09:21 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শনিবার দুপুরে তরুণী ফতুল্লা থানায় মামলাটি করেন বলে থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান।

আসামিরা হলেন ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ী এলাকার অজয় মণ্ডল (২৬), মোহাম্মদ শাওন (২৭) ও রনি মিয়া (১৮)। 

মামলায় অভিযোগ করা হয়েছে, মাস তিনেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় ওই তরুণীর। বিচ্ছেদের পর থেকে তিনি তার বাবার বাড়িতে বসবাস করছিলেন।  গত বৃহস্পতিবার পাগলা এলাকার এক বান্ধবীর বাসায় বেড়াতে যান তিনি। রাত সাড়ে ৯টার দিকে বান্ধবীর বাসা থেকে বাড়ি ফেরার পথে অজয় মণ্ডল, শাওন ও রনি চাকু বের করে তার পথরোধ করেন। তারা তাকে পাগলা বৈরাগীবাড়ী এলাকায় শাওনের একতলা বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণসহ নির্যাতন করেন।

এক পর্যায়ে তরুণী অজ্ঞান হারান। গভীর রাতে জ্ঞান ফিরে পেলে তাকে ঘটনা না প্রকাশের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ফিরে তিনি মামলা করেন।

আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি মোহাম্মদ রিজাউল হক।