২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল নৌকা, ২ জেলে দগ্ধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি মাছধরা নৌকা রান্নার গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে। এতে দুই জেলে দগ্ধ হয়েছেন। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 06:32 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে দমার চরের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।   

দগ্ধ দুই জেলে হলেন নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব (৩৫) ও সামছুদ্দিন (৩৭)।  তাদের স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

Image
পাশে থাকা একটি নৌকার লোকজন দুই জেলেকে উদ্ধার করে

পাশে থাকা একটি নৌকার লোকজন দুই জেলেকে উদ্ধার করে

চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে টিলা ঘাট থেকে কয়েকজন জেলে নৌকা নিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরে মাছ ধরার  উদ্দেশ্যে রওনা হন।

“পথে দমারচর এলাকার মেঘনা নদীতে নৌকায় রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।  এতে নৌকায় থাকা দুই জেলে আগুনে ঝলসে যায়। পাশে থাকা অন্য একটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেন।”  

দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে গেছে; স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

দগ্ধদের একজন রাকিব জানান, তরকারি রান্না করার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা পুড়ে যায়।