জোড়া সেতুতে দুঃখ ঘুচলো ৩ গ্রামের মানুষের
গোপালগঞ্জে নির্মিত জোড়া সেতুতে তিন গ্রামের ৩০ হাজার মানুষের দুঃখ লাঘব হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ছয় কোটি টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করেছে।
জোড়া ব্রিজের একটি কোটালীপাড়া উপজেলার পূর্ব সোনখালী গ্রাম ও অন্যটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের সড়কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
নিম্নজলাভূমি বেষ্টিত টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার গোপালপুর, ডুমরিয়া ও পিঞ্জুরি ইউনিয়ন; এ তিন ইউনিয়নের সীমান্তে তিনটি গ্রাম হল- সোনাখালী, পূর্ব সোনাখালী ও তারইল। এ তিন গ্রাম টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা জেলা সদর ও ইউনয়ন থেকে বিচ্ছিন্ন ছিল।
সবজি, মাছ ও গবাদিপশু উৎপাদনে গ্রামগুলোর খ্যাতি থাকলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে এতদিন বাসিন্দার দুর্ভোগের শেষ ছিলো না। তবে এই জোড়া সেতুতে তিন গ্রামের অর্থনীতির চাকা সচল হয়ে উঠেছে; যাতায়াত ও পণ্যপরিবহনও সহজ হয়েছে।
তিনি বলেন, “টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের সোনাখালী, তারাইল এবং কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে ৩০ হাজার মানুষের যোগাযোগ সহজ হয়েছে। তারা এখন আধাঘণ্টার মধ্যে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সদরে যাতায়াত করতে পারেন। উৎপাদিত পণ্য সহজে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে ন্যায্য মূল্য পাচ্ছেন।
“এতে ওই এলাকার মানুষের জীবনমানের উন্নতি ঘটেছে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এসেছে।”
সোনাখালী খালের ওপর দুটি বাঁশের সাঁকো ছিলো। এ সাঁকো দিয়েই ৩ গ্রামের মানুষ পারাপার হতেন। সাঁকো পার হয়ে গিয়ে অনেকেই খালের মধ্যে পড়ে যেতেন। অসুস্থ রোগীদের উপজেলা সদরে নিতে প্রচুর কষ্ট করতে হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র আরও বলেন, “এখন ওই খালে জোড়া ব্রিজ করে দিয়েছে এলজিইডি, সংযোগ সড়কও হয়েছে। এ কারণে এখন আমাদের দুঃখ-কষ্ট লাঘব হয়েছে। আমরা ৩০ মিনিটের মধ্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া পৌঁছাতে পারি।”
টুঙ্গিপাড়ার সোনাখালী গ্রামের ৭৫ বছর বয়সী শরৎচন্দ্র তালুকদার বলেন, “জোড়া সেতুর কারণে জীবনযাত্রা বদলে গেছে। আমরা এখন পরিবার পরিজন নিয়ে ভাল আছি।”
নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের যুবক আবুল হাসান বলেন, “ছোট বেলায় এইসব গ্রামে নৌকায় আসতাম। তখন এখানে শুধু পানি থৈ থৈ করত। মনে হত এখানে কোনো ব্রিজ বা রাস্তা হবে না।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এটি। তার আন্তরিক চেষ্টায় বিচ্ছিন্ন তিন গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। এখন এই এলাকার জমির দামও বেড়েছে। অনেকেই কৃষি নির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন।”
