২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল এক ব্যক্তির

হবিগঞ্জের বাহুবলে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 06:35 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার আলুয়া নোয়াগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান ।

৪২ বছর বয়সী নিহত আরজু মিয়া ওই গ্রামের বাসিন্দা।

ওসি জানান, বুধবার রাতে বাহুবল উপজেলাসহ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়েছিল। সকালে আরজু মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে সেই তারে জড়িয়ে স্পৃষ্ট হন।

স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।