২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 10:52 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন।

পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার কো-অর্ডিনেটর টিপু সুলতান জানান,  একটি ভারতীয় ট্রাক ব্লিচিং পাউডার নিয়ে বুধবার দুপুর ২টায় পানামা পোর্ট লিংকে প্রবেশ করে। ট্রাকটি এর আগে গত ১০ দিন ভারতের মহদীপুরে পণ্য নিয়ে অবস্থান করে।

“এতে প্রচণ্ড রোদে কেমিকেল উত্তাপ্ত হয়ে আগুনে সূত্রপাত ঘটে।”

অগ্নিকাণ্ডে একটি গম বোঝাই ভারতীয় ট্রাক ও একটি বাংলা ট্রাকেরও আংশিক পুড়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ব্লিচিং পাউডার পুড়ে যাওয়ায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাদের-ই কিবরিয়া বলেন, “পানামায় ট্রাকে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ব্লিচিং পাউডার বোঝাই একটি লরি ভষ্মীভূত, একটি গম বোঝাই ভারতীয় ট্রাকের আংশিক ও একটি বাংলা ট্রাকের আংশিক পুড়েছে।” 

এতে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয় বলে জানান তিনি।