২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সমুদ্রে এনএসআই  সদস্যসহ নিখোঁজ ২

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসলে নেমে এক এনএসআই সদস্যসহ দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 04:47 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু জানান।

নিখোঁজরা হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই  সদস্য মোস্তফা কাদের (৫৫) এবং তার ভায়রার মেয়ে নুর আক্তার জুঁই (১৮)।

মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার জানিয়েছেন, শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে সপরিবারে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান পাঁচ জন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে উঠতে পারেননি।

খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে বলে ওসি শাখাওয়াত হোসেন জানান।