২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে তাজউদ্দিনের খুনির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

পিরোজপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য তাজউদ্দিন আহম্মেদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 12:04 AM

Updated : 02 Aug 2022, 02:01 PM

মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

গত ৪ জুলাই সকালে তাজউদ্দিনকে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড়ে পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানববন্ধন কর্মসূচিতে কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জ্বল, নিহত তাজউদ্দিনের বাবা শহিদুল ইসলাম, স্ত্রী রিমা বেগমহ স্থানীয়রা ছিলেন।