২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের তরুণ বিএসএফের হাতে আটক

লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 09:57 PM

Updated : 25 Jul 2022, 05:04 PM

নাইমুল ইসলাম (১৯) নামে এই তরুণ জেলার কালীগঞ্জ উপজেলার খামারভাতি গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

বিজিবির জাওরানী বিওপির ক্যাম্প কমান্ডার রাব্বি হাসান বলেন, “নাইমুল একজন চোরাকারবারি। মঙ্গলবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ভারতীয় অংশে মাদক আনতে যান নাইমুল।

“বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ধরে নিয়ে গেছেন। বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে।”

তবে নাইমুলের মা কুলসুম বেগমের দাবি, নাইমুল মাছ ধরতে সীমান্তের কাছে যান।

“পাটক্ষেতের পাশে ওত পেতে থাকা ভারতীয় বিএসএফের টহল দল তাকে ধাওয়া করে ধরে নিয়ে যায়।”

নাইমুলকে ফেরত চান তিনি।