২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে রেললাইনে ত্রুটি, ১ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইনে ত্রুটি থাকায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 09:47 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

উপজেলার গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা ১টার দিকে এই ত্রুটি ধরা পড়ে বলে গফরগাঁও স্টেশন মাস্টার আব্দুল্লাহ্ আল হারুন জানান।

হারুন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন ও হাওড় এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেন দুটি ভাঙা রেললাইন এলাকায় পৌঁছানোর আগেই এলাকাবাসী স্টেশন মাস্টারকে জানান। এ সময় ট্রেন দুটি থামিয়ে লাইন মেরামত করা হয়।

“এতে এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এক ঘণ্টা পর ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।”

লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের এসআই সুরঞ্জন জানিয়েছেন।